চিলিতে নদীর পানি বৃদ্ধিতে বন্যার আশঙ্কা

বৃদ্ধি পাচ্ছে নদীর পানি
বৃদ্ধি পাচ্ছে নদীর পানি | ছবি: রয়টার্স
0

চিলির উত্তর থেকে মধ্য এবং দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত বৈরী আবহাওয়ার কারণে বেশ কিছু নদীর পানি উপচে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশটির বিভিন্ন অংশে কয়েকদিনের টানা বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। এমনকি কিছু অঞ্চলের বিভিন্ন খনি কার্যক্রমও সীমিত করে দিয়েছে। এরমধ্যে বন্যার ধকল না কাটতেই আবারও বৈরী আবহাওয়ায় বিপর্যয়ের মুখে দেশটি।

নদ-নদীর পানি বাড়তে থাকায় উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে মানবিক সহায়তা কার্যক্রম।

ইএ