কারামুক্ত হয়ে হন্ডুরাসে ফিরলেন সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ

হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ
হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ | ছবি: সংগৃহীত
0

ডোনাল্ড টাম্পের ক্ষমা ঘোষণার পর কারাদণ্ড থেকে মুক্তি পেয়ে নিজ দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ।

মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে কারা ভোগ করছিলেন তিনি। ট্রাম্পের ক্ষমা ঘোষণার ৮ মাস পর দেশে ফিরেছেন তিনি।

বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছে তার পরিবারের সদস্যরা। রানওয়েতে নেমেই হাঁটু গেড়ে প্রার্থনা করেন তিনি।

এ সময় সেখানে উপস্থিত ছিল তার শত শত সমর্থক। এদিকে, প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগে আগামী ৩ আগস্ট দেশটির আদালতে হাজির হতে হবে তাকে। ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে হন্ডুরাসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন হার্নান্দেজ।

জেআর