এসময় ট্রাম্প বলেন, নেতানিয়াহুকে কোনভাবেই গ্রেপ্তার করা যাবে না। কারণ তিনি ইরানের বিরুদ্ধে লড়ছেন। বরং সেসব ব্যক্তিদের আটক করা উচিত যারা ইরানকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এর আগে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা যায় কিনা তা নিয়ে মন্তব্য করেন নিউইয়র্ক সিটির মেয়র জোহারান মামদানি।
তিনি বলেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন নেতানিয়াহু নিউইয়র্কে আসলে তার প্রশাসন ইসরাইলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করতে পারে কিনা-তা খতিয়ে দেখছেন।





