ভেঙে ফেলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়

ইশরাত এলিজা
বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে আমতলার কার্যালয়
বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে আমতলার কার্যালয় | ছবি: সংগৃহীত
0

বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়। আজ (শনিবার, ১৮ জুলাই) সকালে এ অভিযানে নামে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও দমকলের সদস্যসহ অন্যান্য কর্মকর্তারা।

এরইমধ্যে ওই কার্যালয়ের শেড বুলডোজার দিয়ে ভাঙ্গা শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, ৫ তলা ওই ভবনটি অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছাড়াই এটি নির্মাণ করা হয়।

আরও পড়ুন:

জানা গেছে, আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ দেয়া হয়। তবে নির্ধারিত শুনানিতে কেউ উপস্থিত না হওয়ায় প্রশাসন এই পদক্ষেপ নেয়।

ইএ