স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। এতে ট্রাম্প আরও বলেন, কানাডার অবহেলার জন্য নোংরা, দূষিত ও অস্বাস্থ্যকর বাতাসে অকারণে আক্রান্ত হচ্ছে যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ফোন দিবেন বলে ও জানান তিনি।
আরও পড়ুন:
পাশাপাাশি দেশটির বিরুদ্ধে তাদের বনজঙ্গল সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করারও অভিযোগ করেন ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপের বিষয়ে কোনো মন্তব্য করেনি কানাডা।
এদিকে কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, শেষ খবর পাওয়া পর্যন্ত কানাডায় প্রায় ৮৮৮টি দাবানল এখনও সক্রিয় এবং এগুলোর অধিকাংশই নিয়ন্ত্রণের বাইরে।




