ওমান উপকূলে তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা; হরমুজ প্রণালিতে উত্তেজনা

হরমুজ প্রণালির মানচিত্র ও তেলের থ্রিডি মডেলের ব্যারেল
হরমুজ প্রণালির মানচিত্র ও তেলের থ্রিডি মডেলের ব্যারেল | ছবি: রয়টার্স
0

ওমান উপকূলে একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক সংস্থা ইউকেএমটিও। আজ সোমবার সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওমানের লিমা থেকে ১৩ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে এই হামলার ঘটনা ঘটেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হামলার শিকার ওই ট্যাংকারটি হরমুজ প্রণালির দক্ষিণ রুট দিয়ে বহির্বিশ্বের দিকে যাচ্ছিল। এর আগে ওমানের কালহাত থেকে ৪০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে একটি ট্যাংকারে অজ্ঞাত বস্তুর আঘাতের খবর দিয়েছিল ইউকেএমটিও। রোববারের ওই ঘটনার সঙ্গে মঙ্গলবারের এই হামলার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালিতে তাদের দুটি তেলবাহী জাহাজে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। ‘মোম্বাসা বি’ এবং ‘আল বাহিয়াহ’ নামের এই ট্যাংকার দুটি ওমানের জলসীমায় থাকাকালীন লক্ষ্যবস্তু করা হয়।

রয়টার্স তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি যে ইউকেএমটিও-র রিপোর্ট করা জাহাজগুলো এবং সংযুক্ত আরব আমিরাতের উল্লেখিত জাহাজগুলো একই কি না।

হরমুজ প্রণালি ও ওমান সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার এই ঘটনায় অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরান ইতিমধ্যেই এই কৌশলগত নৌপথটি বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে।

এএম