গভর্নর স্লুসার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জানান, ড্রোন হামলার ফলে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। জাহাজটি খালি থাকায় তেল ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই এবং এই ঘটনায় কেউ হতাহত হননি।
ইউক্রেনীয় সামরিক বাহিনী সম্প্রতি আজভ সাগরে রাশিয়ার ৪০টিরও বেশি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। ইউক্রেনের দাবি, রুশ বাহিনীর জ্বালানি সরবরাহ ব্যাহত করা এবং মস্কো অধিকৃত ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্রিমিয়ার লজিস্টিক ও জ্বালানি অবকাঠামোতে ইউক্রেন হামলা জোরদার করেছে। এর ফলে উপদ্বীপটিতে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ সেখানে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে।





