যদিও কিউবার জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, গ্রিড অপারেটর ইউএনই এরই মধ্যে সংযোগ সচলের চেষ্টা করছে। এরআগে গেল সোমবার তীব্র জ্বালানি সংকটের জেরে দেশটির বেশিরভাগ অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও পড়ুন:
এদিকে, দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিউবা জুড়ে বাড়ছে জনরোষ। এরআগে ব্ল্যাকআউটের সময় হাঁড়ি-পাতিল বাজিয়ে প্রতীকী বিক্ষোভ করেন হাভানাবাসী।
মূলত জ্বালানি তেল আমদানি রপ্তানির ক্ষেত্রে কিউবার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জেরে দেশটিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।
আর, গ্যাসের দাম নাগালের বাইরে থাকায় জেনারেটরের ওপরও নির্ভর করতে পারছেন না বাসিন্দারা।




