টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি সাম্প্রতিক সপ্তাহগুলোতে খবরের শিরোনামে ছিলেন। প্রতিবেদন অনুযায়ী, ১৪ বারের গ্র্যামি জয়ী এই তারকা ও কেলসি ৩ জুলাই ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। সেখানে প্রায় ১ হাজার অতিথি ছিলেন এবং এই ঐতিহাসিক ভেন্যুকে রূপকথার প্রাসাদের মতো সাজানো হয়েছিল।
এই ঘটনাকে ঘিরে এতটাই আলোচনা হয়েছিল যে লাখো ভক্ত রিয়েল টাইমে বিয়ের সংবাদ অনুসরণ করেছেন। উদযাপনের এক ঝলক দেখার আশায় অনেকে ভেন্যুর বাইরেও ভিড় জমান। এই উন্মাদনার মধ্যেই বিয়ের দিন কয়েকের মধ্যে সোমবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প এই দাবি করেন।
টিকটক ব্যবহারকারীদের ওপর নজরদারি নিয়ে ওঠা অভিযোগের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘তিনি বর্তমানে এই প্ল্যাটফর্মে এক নম্বর ব্যক্তিত্ব এবং টেইলর সুইফটের অবস্থান ১১ নম্বরে।’ যদিও বক্তব্য দেয়ার সময় ট্রাম্প ভুল করে টিকটককে ‘টিক ট্যাক’ বলে সম্বোধন করেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘দুই দিন আগে এটি ঘোষণা করা হয়েছে এবং নতুন পরিসংখ্যান সবেমাত্র প্রকাশিত হয়েছে। আপনি কি জানেন টিকটকে কে সবার ওপরে? ট্রাম্প। আমিই। আমি এক নম্বর। যেমন টেইলর সুইফট ছিলেন ১১ নম্বরে।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি টিকটকে অনেক ব্যবধানে এক নম্বর। আর নতুন পরিসংখ্যান সবেমাত্র প্রকাশিত হয়েছে। আমি শুনছি, এই প্ল্যাটফর্মটি নাকি মানুষের ওপর ব্যাপক প্রভাব ফেলছে এবং এটি নাকি বড় ধরনের বিপদের কারণ। কিন্তু আমি তো এখানে সব ভালো কথাই বলছি—আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমাদের কমিউনিজম বন্ধ করতে হবে, এমন আরও অনেক কিছু। আর আমরা তো অনেক কাজও করছি।’ ট্রাম্প আরও বলেন, ‘তবে আমি অনেক ব্যবধানে এক নম্বর। আমাকে এটি পাঠানো হয়েছিল, তালিকায় এক নম্বর, দুই নম্বর সব লেখা ছিল। আমি বিশাল ব্যবধানে এক নম্বর ছিলাম।’
সুইফটের অনুসারী ৩ কোটি ৩৫ লাখ। সম্প্রতি ক্যানসাস সিটি চিফসের তারকা টাইট এন্ড ট্র্যাভিস কেলসিকে বিয়ে করা টেইলর সুইফট এখনো টিকটকের অন্যতম বড় ব্যক্তিত্ব। এই প্ল্যাটফর্মে তার অনুসারী সংখ্যা প্রায় ৩ কোটি ৩৫ লাখ। এর তুলনায় ট্রাম্পের অনুসারী রয়েছে প্রায় ১ কোটি ৬৬ লাখ। তবে টিকটকে এক নম্বর হওয়ার দাবি করার সময় ট্রাম্প অনুসারী সংখ্যার কথা উল্লেখ করেননি। এই দাবির পক্ষে তিনি ঠিক কোন মানদণ্ডের কথা বলেছেন, তা স্পষ্ট নয়।





