দাবানলে হুমকিতে ‘ট্যুর ডি ফ্রান্সের’ তৃতীয় পর্ব

ফ্রান্সে দাবানলের আগুন
ফ্রান্সে দাবানলের আগুন | ছবি: সংগৃহীত
0

কয়েকদিন ধরে দাবানলে পুড়ছে গ্রিস, ফ্রান্স, স্পেনসহ দক্ষিণ ইউরোপের ছয় দেশ। এতে ফ্রান্সে হুমকির মধ্যে পড়েছে বিশ্ববিখ্যাত সাইক্লিং প্রতিযোগিতা ‘ট্যুর ডি ফ্রান্সের’ তৃতীয় পর্ব।

শঙ্কা রয়েছে, প্রতিকূল পরিস্থিতিতে বাতিল হতে পারে চলমান টুর্নামেন্টের বাকী আয়োজন। এদিকে, ফ্রান্সের দক্ষিণ- পশ্চিমের নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। এখন পর্যন্ত দেশটির ১৫০০ হেক্টরেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর ৭ শতাধিক কর্মী।

এদিকে, দুই দিন পেরিয়ে গেলেও এখনও দাউ দাউ জ্বলছে স্পেনের কাতালোনিয়া অঞ্চল। এরই মধ্যে পুড়ে ছাই প্রায় ২ হাজার ২০০ হেক্টর জমি। অন্যদিকে, গ্রিসের রাজধানী অ্যাথেন্সসহ অন্তত দুটি শহরে ছড়িয়ে পড়েছে দাবানল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর শতাধিক কর্মী। এছাড়াও, কয়েকদিন পেরিয়ে গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পর্তুগাল ও ইতালির দাবানল।

ইএ