নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বিভিন্ন ডিজিটাল সাইনবোর্ডে গোলাপি রং আর ওপর কালো কালিতে লেখা- জাস্ট টি অ্যান্ড টি মেরিড। এভাবেই নিজেদের বিয়ের ঘোষণা দিলেন পপ-সংগীতের বিশ্ব তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি। আর বিবিসি খবরটি নিশ্চিত করেছে টেইলর সুইফটের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন।
জনপ্রিয় এ তারকার বিয়ের অনুষ্ঠান উপলক্ষে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় ম্যানহাটানের অন্যতম ব্যস্ত সড়ক। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এ বিয়ের অনুষ্ঠানকে অনেকেই শতাব্দীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন বলেও অভিহিত করছেন।
তারকাখচিত এ বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্ক সিটিতে বিয়ে সম্পন্ন হওয়ার খবরটি বিবিসিকে নিশ্চিত করেছেন টেইলর সুইফটের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন।
আরও পড়ুন:
শুক্রবার সারা দিনই অগণিত ভক্ত ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে ভিড় করেন। কেউ টেইলর সুইফটের গান গেয়েছেন, কেউ তাঁর কনসার্টের স্মারক পোশাক পরে এসেছেন। আবার অনেকে অনুষ্ঠানের একঝলক দেখার আশায় মাচা ও স্ক্যাফোল্ডিংয়ে উঠে অপেক্ষা করেছেন। তবে এই নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে ভুলে নেই ভক্তরা।
ভক্তরা জানান, এটি তাদের কাছে দারুণ ব্যাপার। তারা শুধু তাদের অভিনন্দন জানাতে সেখানে গিয়েছেন।
তবে মূল আয়োজনের আগে বৃহস্পতিবার একই ভেন্যুতে ছোট পরিসরে একটি অনুষ্ঠান হয়। জানা গেছে, যেখানে প্রায় ১০০ জন অতিথি উপস্থিত ছিলেন।




