ঝুব জেলার জরুরি বিভাগের প্রধান সানাউল্লাহ শেরানি জানান, বাসটি কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল। পাহাড়ি পথে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এটি প্রায় ৭০ থেকে ৮০ ফুট গভীর খাদে পড়ে যায়। বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ জানিয়েছেন, বাসটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল। পথে অন্য একটি বাস বিকল হয়ে যাওয়ায় সেই বাসের যাত্রীদেরও এই বাসটিতে তুলে নেয়া হয়েছিল।
ভয়াবহ এই দুর্ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



