অবিলম্বে পেট্রোলের দাম কমানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রে অবিলম্বে পেট্রোলের দাম কমাতে খুচরা বিক্রেতাদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাম না কমালে ভবিষ্যতে তাদের বড় সমস্যায় পড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প জানান, বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এখন ব্যারেল প্রতি ৬৮ ডলার এবং তা আরও কমছে। তাই বিক্রেতাদের উচিত সাধারণ মানুষের স্বার্থে পেট্রোলের দাম কমানো। তিনি মনে করেন, পেট্রোলের দাম গ্যালন প্রতি প্রায় ২ দশমিক ৫০ ডলারের (আড়াই ডলার) লক্ষ্যমাত্রায় নামিয়ে আনা উচিত।

নিজের এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সমালোচনা করে বলেন, ‘সেখানে পেট্রোলের ওপর অতিরিক্ত কর আরোপ বন্ধ করা উচিত।’ ট্রাম্প সতর্ক করে বলেন, ‘শিগগিরই করের পরিমাণ পণ্যের মূল্যের চেয়েও বেশি হয়ে যাবে, যা যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নেবে না।’ মধ্যবর্তী নির্বাচনের আগে দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় কমানো ট্রাম্পের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

এএম