সংবাদ সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, নাবাতিয়েহ আল-ফাওকা এলাকার একটি বিনোদন কেন্দ্রের (ফারাহ অ্যামিউজমেন্ট পার্ক) পাশের মোড় লক্ষ্য করে এই ইসরাইলি ড্রোনটি আঘাত হানে।
গত শুক্রবারই যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে একটি নিরাপত্তা সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল। হিজবুল্লাহর সঙ্গে মাসের পর মাস চলা সংঘাত কমিয়ে সীমান্ত এলাকায় শান্তি ফিরিয়ে আনাই ছিল এই চুক্তির লক্ষ্য। কিন্তু সেই ঐতিহাসিক সমঝোতার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই নতুন করে এই হামলার ঘটনা ঘটলো।





