কাতারের গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ; আহত ৫৪, নিখোঁজ ১৮

কাতারে গ্যাসক্ষেত্র বিস্ফোরণ
কাতারে গ্যাসক্ষেত্র বিস্ফোরণ | ছবি: সংগৃহীত
0

কাতারে একটি গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৫৪ জন। এখনো ১৮ জনের খোঁজ পাওয়া যায়নি। আচমকা বিস্ফোরণে কেঁপে উঠে গোটা শিল্পনগরী।

স্থানীয় সময় গতকাল (রোববার, ২১ ‍জুন) রাতে কাতারের শিল্পনগরী রাস লাফফানে এই বিস্ফোরণ ঘটে। যা বিশ্বের অন্যতম বড় প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও রপ্তানি কেন্দ্র। বিস্ফোরণের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।

এটিকে দুর্ঘটনা বলছে কাতার কর্তৃপক্ষ। বিস্ফোরণে পর সেটিতে আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে উদ্ধারকারী দল। আগুন নিয়ন্ত্রণে আসলেও ক্ষয়ক্ষতি চিত্র এখনো স্পষ্ট হয়ে উঠেনি।

নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান। মধ্যপ্রাচ্য সংঘাতে রাস লাফফান গ্যাসক্ষেত্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর প্রভাবে সংকট দেখা দিয়েছিল বৈশ্বিক প্রাকৃতিক গ্যাস সরবরাহে।

জেআর