জার্মানিতে তীব্র তাপপ্রবাহ থেকে প্রশান্তির খোঁজে মানুষ থেকে পশু-পাখিরাও

গরম থেকে বাঁচতে অভিনব পদ্ধতি জার্মানিদের
গরম থেকে বাঁচতে অভিনব পদ্ধতি জার্মানিদের | ছবি: সংগৃহীত
0

তীব্র তাপপ্রবাহে পুড়ছে জার্মানি। শুধু মানুষ নয়, গরম থেকে প্রশান্তির উপায় খুঁজছে দেশটির চিড়িয়াখানায় থাকা পশু-পাখিরাও। তাদের শীতল রাখতে নানা উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, হিটওয়েভের কারণে জার্মানির লেক ও সবুজ বেষ্টিত পার্কগুলোতে বেড়েছে মানুষের ভিড়। লেকে ঘণ্টার পর ঘণ্টা সাঁতারও কাটছেন অনেকে।

কাঠফাটা গরম থেকে বাঁচতে পানি খাচ্ছে বিরল প্রজাতির পানি ওরাংওটাং, আবার রোদে স্বাভাবিক কলকাকলির পরিবর্তে মাটিতে নুয়ে পড়েছে সেরিয়োমো নামে বিশেষ প্রজাতির পাখি। দৃশ্যগুলো হিটওয়েভের আগুনে পুড়তে থাকা জার্মানির ডর্টমুন্ড চিড়িয়াখানার।

কয়েকদিন ধরেই হিটওয়েভের আগুনে পুড়ছে ইউরোপের দেশ জার্মানি। প্রখর গরমে শুধু মানুষ নয়, প্রশান্তির পরশের খোঁজে চিড়িয়াখানার চার দেয়ালে আবদ্ধ পশুপাখিও।

গরমের এই সময়টা পশুপাখিকে শীতল রাখতে নানা উদ্যোগ নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

ডর্টমুন্ড চিড়িয়াখানার মুখপাত্র মার্সেল স্টাওয়িনোগা বলেন, সব প্রাণীর গরম সহ্যের ক্ষমতা এক নয়। কিছু প্রাণী আছে যারা গরম সহনশীল। আবার কিছু প্রাণী যেমন গণ্ডার ও ওরাংওটাং এরা গরম সহ্য করতে পারে না। এদেরকে শীতল রাখতে অতিরিক্ত পানি সরবরাহ করা হচ্ছে।

এদিকে, তাপপ্রবাহ অব্যাহত থাকায় রাজধানী মিউনিখসহ জার্মানির বিভিন্ন শহরের লেক ও সবুজে ঘেরা পার্কে বাড়তি ভিড় নাগরিকদের। অনেকে উষ্ণতা থেকে বাঁচতে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিচ্ছেন পানিতে সাঁতার কেটে।

ভক্সপপঃ এবার গরম খুব তাড়াতাড়ি ও আকস্মিকভাবে চলে এসেছে। একারণে লেকের ধারে এসেছি। হয়তো এই উষ্ণ আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আরও সময় লাগবে।

তবে গরমের কারণে বাড়তি ভিড় জার্মানির আইসক্রিমের দোকানগুলোতে। বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারাও। ক্রেতাদের নজর রাখতে নানা ফ্লেভারের আইসক্রিমের পসরা সাজিয়েছেন দোকানিরা।

শুক্রবার জার্মানিতে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় । স্থানীয় আবহাওয়া বিভাগ বলছে, আরও কয়েকদিন এই উষ্ণ তাপমাত্রা অব্যাহত থাকবে।

ইএ