রাশিয়ার অর্থনীতি ও জ্বালানি খাতে ইইউর নিষেধাজ্ঞা বাড়লো ১ বছর

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন | ছবি: সংগৃহীত
0

রাশিয়ার ওপর আরও ১২ মাসের জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নিলেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ শীর্ষ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

এর আগে রাশিয়ার অর্থনীতি ও জ্বালানি খাতের ওপর এই নিষেধাজ্ঞাগুলো প্রতি ৬ মাস পর পর বাড়ানো হতো। উরসুলা ভন ডার লিয়েনের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে নিষেধাজ্ঞার এই মেয়াদ বৃদ্ধি রাশিয়ার বিরুদ্ধে ২৭ দেশের দৃঢ় অবস্থান ও কড়া বার্তার প্রকাশ। এছাড়া ইইউ-রাশিয়ার যোগাযোগ সহজ করার জন্য নিজের দপ্তরের একটি কূটনৈতিক চ্যানেল স্থাপন করার কথাও জানান তিনি।

এদিকে, মস্কোর একটি তেল শোধনাগারে ইউক্রেন অন্তত দুইশো ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এই ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, গতকাল (শুক্রবার, ১৯ জুন), দেশজুড়ে প্রায় এক হাজার ড্রোন এবং চারটি ইউক্রেনীয় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে মস্কো। এছাড়া দক্ষিণাঞ্চলীয় রোস্তভে একটি তেল ডিপোতে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন।

এএম