বিশ্ববাজারে কমলো তেলের দাম

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

টানা দ্বিতীয় দিনের মতো কমলো বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি চুক্তির কারণেই তেলের দাম এখন নিম্নমূখী।

রয়টার্সের দেয়া তথ্য অনুযায়ী, আজ (মঙ্গলবার, ১৬ জুন) ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ৪৫ সেন্ট বা ০ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৭২ ডলারে উপনীত হয়েছে।

অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য ২৪ সেন্ট বা ০ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮০ দশমিক ৫১ ডলারে এসে দাঁড়িয়েছে। এর আগে গতকাল (সোমবার, ১৫ জুন) বিশ্বব্যাপী তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে- যা ৪ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

জেআর