চুক্তির কালি শুকানোর আগেই কামড় দেবে ইসরাইল—ইব্রাহিম রেজায়ি

ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি
ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি | ছবি: সংগৃহীত
0

বৈরুতে ইসরাইলি হামলার পর দেশটির বিরুদ্ধে কঠোর অবস্থান না নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে না যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজায়ি জানিয়েছেন, ইসরাইলকে নিয়ন্ত্রণ না করে ওয়াশিংটনের সঙ্গে কোনো সমঝোতায় যাওয়া হবে একটি ‘হিসাবের ভুল’। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইব্রাহিম রেজায়ি লেখেন, ‘কাউকে হিসাবের ভুলে পড়া উচিত নয়। এমনকি আপনি যদি কোনো চুক্তি বা সমঝোতা চান, তবে তার পথ হলো জায়নবাদী রেজিমকে শাসন করা। এই পাগলা কুকুরকে যদি নিয়ন্ত্রণ করা না হয়, তবে চুক্তির কালি শুকানোর আগেই তা আমাদের নিজেদের পায়ে কামড় দেবে।’

ইরানি এই কর্মকর্তার মন্তব্য এমন এক সময়ে এলো যখন বৈরুতে ইসরাইলি বিমান হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য শান্তি আলোচনা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। তেহরানের কট্টরপন্থি এই অংশটি মনে করছে, ইসরাইলের আগ্রাসন বন্ধ না করে কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে কাগজ-কলমে চুক্তি করলে তা দীর্ঘস্থায়ী কোনো সমাধান আনবে না।

এএম