বৈরুত হামলা
ইরানি ক্ষেপণাস্ত্রের অপেক্ষায় ইসরাইল; বৈরুত হামলার পর বাড়ছে উত্তেজনা

ইরানি ক্ষেপণাস্ত্রের অপেক্ষায় ইসরাইল; বৈরুত হামলার পর বাড়ছে উত্তেজনা

লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর ওপর বিমান হামলার পর এখন ইরানের দিক থেকে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করছে ইসরাইল। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইরান ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে এবং তারা সেই পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৈরুতে হামলা: ইসরাইলের সমালোচনা করে ট্রাম্প বললেন, ‘সুযোগটি নষ্ট করবেন না’

বৈরুতে হামলা: ইসরাইলের সমালোচনা করে ট্রাম্প বললেন, ‘সুযোগটি নষ্ট করবেন না’

লেবাননের রাজধানী বৈরুতে আজ (রোববার, ১৪ জুন) চালানো ইসরাইলি বিমান হামলাকে ‘অনভিপ্রেত’ বলে কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তির যখন খুব কাছাকাছি ওয়াশিংটন, ঠিক সেই মুহূর্তে এমন হামলা হওয়া উচিত হয়নি বলে তিনি মনে করেন। একই সঙ্গে ভবিষ্যতে লেবাননের কোনো অংশেই আর হামলা না চালাতে ইসরাইলি বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন তিনি। বিবিসি ও টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

চুক্তির কালি শুকানোর আগেই কামড় দেবে ইসরাইল—ইব্রাহিম রেজায়ি

চুক্তির কালি শুকানোর আগেই কামড় দেবে ইসরাইল—ইব্রাহিম রেজায়ি

বৈরুতে ইসরাইলি হামলার পর দেশটির বিরুদ্ধে কঠোর অবস্থান না নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে না যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজায়ি জানিয়েছেন, ইসরাইলকে নিয়ন্ত্রণ না করে ওয়াশিংটনের সঙ্গে কোনো সমঝোতায় যাওয়া হবে একটি ‘হিসাবের ভুল’। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান–যুক্তরাষ্ট্র চুক্তির চূড়ান্ত মুহূর্তে বৈরুতে ইসরাইলি বিমান হামলা

ইরান–যুক্তরাষ্ট্র চুক্তির চূড়ান্ত মুহূর্তে বৈরুতে ইসরাইলি বিমান হামলা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে যখন চূড়ান্ত আলোচনা চলছে, ঠিক তখনই লেবাননের রাজধানী বৈরুতের শহরতলিতে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। আজ (রোববার, ১৪ জুন) এই হামলার পর বৈরুতের আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এই হামলা এমন এক সময়ে হলো যখন ওয়াশিংটন ও তেহরান একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে, যা নিয়ে ইসরাইল সরকার আগে থেকেই অসন্তুষ্ট। আস্যোসিয়েট প্রেস প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কারও কোনো দায়মুক্তি নেই; হিজবুল্লাহ নেতাকে হত্যার পর নেতানিয়াহু

কারও কোনো দায়মুক্তি নেই; হিজবুল্লাহ নেতাকে হত্যার পর নেতানিয়াহু

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর এলিট রাদওয়ান ইউনিটের কমান্ডার আহমদ বালুতকে হত্যার ঘটনায় মুখ খুলেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।