৭০০ ছাড়ালো কঙ্গোতে ইবোলায় আক্রান্ত রোগীর সংখ্যা

সুরক্ষা সরঞ্জাম পরে আছেন স্বাস্থ্যকর্মীরা
সুরক্ষা সরঞ্জাম পরে আছেন স্বাস্থ্যকর্মীরা | ছবি : সংগৃহীত
0

কঙ্গোতে ইবোলায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৭০০ ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় দেড়শ মানুষের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দেশব্যাপী লকডাউন জারির খবরও নাকচ করে দেয়া হয়। এমনকি আক্রান্ত এলাকাগুলোয় লকডাউনের জন্য কোনো পদক্ষেপ নেয়ার বিবেচনাও করা হচ্ছে না বলে জানিয়েছে কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন:

তবে দেশটিতে ইবোলায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।এছাড়া মৃতের সংখ্যা তালিকাভুক্ত সংখ্যার চেয়েও বেশি হতে পারে বলে মনে করছে ডব্লিউএইচও।

এদিকে উগান্ডায় ইবোলায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৮৯ এবং মৃতের সংখ্যা ১৩৯-এ পৌঁছেছে।

এফএস