ইউক্রেনে হামলার নেতিবাচক প্রভাব পড়েছে রাশিয়ার অর্থনীতিতে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের একটি ধ্বংসযজ্ঞের ছবি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের একটি ধ্বংসযজ্ঞের ছবি | ছবি: সংগৃহীত
0

ইউক্রেনের সাম্প্রতিক হামলার নেতিবাচক প্রভাব পড়েছে রাশিয়ার অর্থনীতি ও সামাজিক ব্যবস্থায়। গতকাল (শুক্রবার, ১২ জুন) এই বিপর্যয়ের কথা স্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গেল কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা জোরদার করেছে ইউক্রেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ তেল সংশোধনাগার, ডিপো ও পাইপলাইন ছিল কিয়েভের প্রধান লক্ষ্যবস্তু। যদিও এই বিপর্যয় কাটিয়ে মস্কোর অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে বলে আত্মবিশ্বাসী ক্রেমলিন।

আরও পড়ুন:

এদিকে, রুশ জ্বালানি স্থাপনায় হামলার প্রেক্ষাপটে ইউক্রনের খারলভ ও দোনেৎস্কের পাঁচটি বসতি অধিগ্রহণ করেছে পুতিন সেনারা। এছাড়াও গেল এক সপ্তাহে ইউক্রেনীয় সেনাদের অবকাঠামো লক্ষ্য করে সাতটি প্রতিশোধমূলক হামলা চালিয়েছে রাশিয়া।

ইএ