গাজার আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি ড্রোন হামলা; আহত একাধিক

গাজা উপত্যকায় তাঁবুতে শিবিরে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা
গাজা উপত্যকায় তাঁবুতে শিবিরে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা | ছবি: রয়টার্স
0

দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। স্থানীয় নাসের হাসপাতালের বরাতে আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

আল-মাওয়াসি এলাকাটিকে ইসরাইলি সামরিক বাহিনী এর আগে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য ‘মানবিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছিল। তবে এই ঘোষণার পর থেকেই ভূমধ্যসাগর উপকূলের এই এলাকাটি অসংখ্যবার ইসরাইলি হামলার শিকার হয়েছে।

পৃথক এক প্রতিবেদনে জানা গেছে, ইসরাইলি বাহিনী গাজা উপত্যকার প্রধান উত্তর-দক্ষিণ সংযোগকারী সড়ক সালাহ আল-দিন স্ট্রিটের কাছে ধোঁয়া বোমা নিক্ষেপ করেছে। এলাকাটি খান ইউনিস শহরের উত্তর-পূর্বে অবস্থিত।

যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি বাহিনীর এমন হামলা ও সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও মানবিক বিপর্যয় আরও বাড়িয়ে তুলেছে।

এএম