ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে: হোয়াইট হাউজ

যুক্তরাষ্ট্র ও ইরান
যুক্তরাষ্ট্র ও ইরান | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা বেশ ভালোভাবেই এগিয়ে চলছে বলে ফক্স নিউজসহ অন্যান্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন হোয়াইট হাউজের অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, একটি ইমেইল বার্তায় ওয়েলস বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি বলেছেন, আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং তিনি তার ‘‘রেডলাইন’’ বা চূড়ান্ত সীমার বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প কেবল আমেরিকান জনগণের স্বার্থ রক্ষা করে এমন একটি ভালো চুক্তিই করবেন, যার মাধ্যমে নিশ্চিত করা হবে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।’

এর আগে প্রকাশিত অন্য এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সম্ভাব্য সমঝোতা স্মারক নিয়ে ইরানি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউজ।

এএইচ