ইসরাইলি আদালতে আবারও নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি স্থগিত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু | ছবি: সংগৃহীত
0

দুর্নীতি মামলায় সাক্ষ্য দেয়ার জন্য প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর নির্ধারিত একটি শুনানি বাতিল করার অনুরোধ মঞ্জুর করেছে ইসরাইলের একটি আদালত। খবর আল জাজিরার।

টাইমস অব ইসরাইলে’র এর প্রতিবেদন অনুযায়ী, বুধবারের নির্ধারিত শুনানিটি বাতিলের জন্য নেতানিয়াহুর পক্ষ থেকে একটি আবেদন করা হয়।

আবেদনের কারণ হিসেবে তিনি বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘নিরাপত্তা ও কূটনৈতিক বিষয়’ নিয়ে ব্যস্ত আছেন বলে উল্লেখ করা হয়। আদালত তার এই অনুরোধটি গ্রহণ করেছে।

ইসরাইলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনটি ভিন্ন মামলায় দুর্নীতি, ঘুষ গ্রহণ এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে, যার প্রেক্ষিতে ২০১৯ সালেই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ইন্ডিক্টমেন্ট) দাখিল করা হয়েছিল।

এ দুর্নীতি মামলার পাশাপাশি, গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু করে পরবর্তী দুই বছরে ফিলিস্তিনি এ ভূখণ্ডে ইসরাইলি হামলায় ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

এএইচ