পোস্টে জানানো হয়, বিদ্যুৎকেন্দ্রের ভেতরের মূল সীমানার বাইরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আগুনের ফলে ওই এলাকার তেজস্ক্রিয় সুরক্ষা মাত্রায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বা তেজস্ক্রিয়তা ছড়ানোর কোনো ঝুঁকি তৈরি হয়নি।
বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি আরব আমিরাতের জ্বালানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। ড্রোন হামলার পর কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অগ্নিনির্বাপক কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।





