জাতীয় স্বার্থেই ওপেক ছেড়েছে আরব আমিরাত: জ্বালানি মন্ত্রী
তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও ওপেক প্লাস ত্যাগের সিদ্ধান্তকে একটি ‘সার্বভৌম কৌশলগত পছন্দ’ হিসেবে বর্ণনা করেছেন সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি মন্ত্রী সুহাইল আল মাজরুই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি বলেন, দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক লক্ষ্য এবং জ্বালানি সক্ষমতার ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।