তামিলনাডু বিধানসভায় আস্থা ভোটে জিতলেন বিজয়

থালাপতি বিজয়
থালাপতি বিজয় | ছবি: সংগৃহীত
0

তামিলনাডু বিধানসভায় আস্থা ভোটে জয়ী হলেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয়। ফলে সরকার গড়ার ক্ষেত্রে তার আর কোনো সমস্যা নেই। আজ (বুধবার, ১৩ মে) আস্থা ভোটের সময় তার পক্ষে ১৪৪ জন বিধায়ক ভোট দিয়েছেন।

যদিও ‘থালাপতি’ বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, কিন্তু ২৩৪টি আসনের বিধানসভায় স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন তার হাতে ছিলো না। তাই অন্যান্য দলের সমর্থনের প্রয়োজন ছিলো তার।

কংগ্রেসসহ আরও কয়েকটি দল তাকে সমর্থন দেয়ার কথা বললেও এ ধরনের পরিস্থিতিতে বিধানসভায় ‘আস্থা ভোটের’ নির্দেশ দিয়ে থাকেন রাজ্যপাল।

আরও পড়ুন:

সেই অনুযায়ীই বিধানসভায় বুধবার আস্থা ভোট নেন বিজয়। ভোট গ্রহণের পর দেখা যায়, বিজয়ের পক্ষে ম্যাজিক ফিগার বা প্রয়োজনীয় আসনের চেয়ে বেশি ভোট পড়েছে। ভোটাভুটির আগেই বিধানসভা কক্ষ ত্যাগ করেন এমকে স্ট্যালিনের দল দ্রাবিড় মুনেত্র কাজগমের ৫৯ জন বিধায়ক।

আস্থা ভোটে বিপক্ষে ভোট দিয়েছেন ২২ জন বিধায়ক।

জোসেফ বিজয়ের দল তামিলাগা ভেট্টিরি কাজাগামের (টিভিকে) কাছে ১০৮ জন বিধায়ক ছিলো। যদিও কংগ্রেস, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ও বামসহ একাধিক দল তাদের সমর্থন করবে বলে আগেই জানিয়েছিল। সেই অনুযায়ী, বুধবার তারা আস্থা ভোটের সময় টিভিকের পক্ষেই ভোট দেন।

এফএস