সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘আজ এখানে উত্তর ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণে বুখারেস্ট নাইন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনের ফাঁকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকের পরিকল্পনা রয়েছে। বিশ্বের সবার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্ত ও সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।’
আজ (বুধবার, ১৩ মে) বিকেলেই রোমানিয়ার প্রেসিডেন্ট ড্যান, ‘পোল্যান্ডের প্রেসিডেন্ট নাওরোকি এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে আশা করা হচ্ছে।’





