গতকাল (সোমবার, ১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এসব কথা উল্লেখ করেন তিনি।
মার্কিন সিনেটর বলেন, ‘খরচ কমানো এবং এই অস্বস্তিকর পরিস্থিতি থামানোর একমাত্র পথ হলো এই অবৈধ যুদ্ধকে শেষে করা। ইরানের বিরুদ্ধে সৈন্য প্রত্যাহার করতে ডেমোক্র্যাটসরা এই সপ্তাহে যুদ্ধ ক্ষমতা প্রস্তাবের ওপর সপ্তমবারের মতো ভোট করতে চলেছে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘যদি রিপাবলিক্যানরা আমাদের প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়, তাদেরকে ট্রাম্পের এ যুদ্ধের দায় বয়ে বেড়াতে হবে।’
উল্লেখ্য, যুদ্ধ ক্ষমতা প্রস্তাব আইন প্রণয়ন করা হয়েছে কংগ্রেসের সম্মতি ছাড়া কোনো যুদ্ধের ৬০ দিন পার হয়ে যাওয়ার পরও তা চালিয়ে যাওয়া থেকে আটকাতে।’
ডেমোক্র্যাটসরা এ প্রস্তাব পাশ করতে বেশ কয়েকবার চেষ্টা করেছে। তবে যেহেতু তারা কংগ্রেসে সংখ্যায় কম, তাই বেশিরভাগ ভোট দলীয় মতাদর্শের কারণে তাদের দিকে গেছে।





