ইসরাইলের ক্রয়সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি ১১ হাজার ৯০০ কোটি (১১৯ বিলিয়ন) ডলারের এই প্রতিরক্ষা প্রকল্পের অনুমোদন দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আগামী এক দশকের চ্যালেঞ্জ ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় ইসরাইলি বাহিনীকে প্রস্তুত করতেই এই বিশাল বিনিয়োগ করা হচ্ছে। এই নতুন যুদ্ধবিমানগুলো দীর্ঘমেয়াদে ইসরাইলের সামরিক শক্তির ভিত্তি হিসেবে কাজ করবে।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম বলেন, ‘চলমান যুদ্ধের তাৎক্ষণিক প্রয়োজনীয়তার পাশাপাশি আমাদের আগামী ১০ বছর বা তার পরবর্তী সময়ের সামরিক শ্রেষ্ঠত্ব নিশ্চিত করার দায়িত্বও রয়েছে। আর সেই লক্ষ্যেই আমরা এখন পদক্ষেপ নিচ্ছি।’
তিনি আরও উল্লেখ করেন যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কৌশলগত সম্পর্কের গুরুত্ব নতুন করে মনে করিয়ে দিয়েছে। একই সঙ্গে উন্নত আকাশশক্তির প্রয়োজনীয়তা যে কতটা অপরিহার্য, এই যুদ্ধ তা আবারও প্রমাণ করেছে।





