লেবাননের টায়ারে ইসরাইলি বিমান হামলা; ধ্বংসস্তূপ সরাচ্ছেন উদ্ধারকর্মীরা

লেবাননের টায়ারে ইসরাইলি বিমান হামলা
লেবাননের টায়ারে ইসরাইলি বিমান হামলা | ছবি: সংগৃহীত
0

লেবাননের বন্দরনগরী টায়ারে গত রাতে ইসরাইলি বাহিনীর বিমান হামলার পর সেখানকার রাস্তাঘাট থেকে ধ্বংসস্তূপ ও আবর্জনা সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন সিভিল ডিফেন্স কর্মীরা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলের ওই হামলায় একই পরিবারের তিন প্রজন্মের তিন নারী নিহত হয়েছেন। তারা হলেন ম্যাডেলিন মুঘনিয়া, তার মা রুকাইয়া জাইদান এবং মেয়ে মিলা আব্বাস জায়য়াত।

আরও পড়ুন:

ইসরাইলি বাহিনী যুদ্ধবিরতি চলাকালেও লেবাননের বিভিন্ন এলাকায় তাদের অভিযান অব্যাহত রেখেছে। বিশেষ করে টায়ারসহ দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে গত কয়েক দিনে হামলার তীব্রতা বেড়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছে কি না, তা খুঁজে দেখছেন।

এএম