ইরানের সঙ্গে বৈঠকের পরও জিসিসি সম্মেলনে নেই ওমান

ওমানের পতাকা
ওমানের পতাকা | ছবি: সংগৃহীত
0

সৌদি আরবে অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) জরুরি শীর্ষ সম্মেলনে ওমানের প্রতিনিধিদলের অনুপস্থিতি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের সহকারী অধ্যাপক আবদুল্লাহ বান্দর আল-এতাইবি এই সম্মেলনকে এই অঞ্চলের জন্য একটি ‘বিঘ্নিত ও ধোঁয়াশাপূর্ণ’ পর্যায় হিসেবে অভিহিত করেছেন। আজ জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আল-এতাইবি বলেন, ‘সাধারণত জিসিসি তাদের বার্ষিক পরামর্শমূলক সভা করে থাকে। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। কারণ আমরা এখন এক চরম বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। বর্তমানে পূর্ণাঙ্গ যুদ্ধও নেই, আবার শান্তিও নেই। এই পরিস্থিতি অঞ্চলের জন্য অত্যন্ত বিপজ্জনক, যা যেকোনো মুহূর্তে বড় সংঘাতে রূপ নিতে পারে।’

সম্মেলনে ওমানের প্রতিনিধি না পাঠানো প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘ওমানি প্রতিনিধিদল সম্পর্কে আমরা কিছুই শুনতে পাইনি। ওমানকে কি এই বৈঠক থেকে বাদ দেয়া হয়েছে, নাকি তারা নিজেরাই না আসার সিদ্ধান্ত নিয়েছে—তা এখনো স্পষ্ট নয়।’

উল্লেখ্য, হরমজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর শুল্ক আরোপ নিয়ে ওমানি ও ইরানি নেতাদের মধ্যে সম্প্রতি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওমানের জিসিসি সদস্যদের এই বৈঠকের আলোচনায় অংশ নিয়ে হরমজ প্রণালি বিষয়ক সর্বশেষ তথ্য জানানো উচিত ছিল বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এএম