ফ্লোরিডায় নিহত জামিলের মরদেহ ফিউনারেল হোমে হস্তান্তর করেছে পুলিশ

নিহত শিক্ষার্থী জামিল লিমন
নিহত শিক্ষার্থী জামিল লিমন | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ ট্যাম্পার একটি ফিউনারেল হোমে হস্তান্তর করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।

জানান, মুসলিম রীতি অনুযায়ী ফিউনারেল হোমে রাখা হয়েছে জামিলের মরদেহ। সেখানে তার প্রথম জানাজা হওয়ার কথা রয়েছে। এরপর টিকিট পাওয়া সাপেক্ষে যতদ্রুত সম্ভব দেশে পাঠানো হবে জামিলের মরদেহ। যার খরচ বহন করবে বাংলাদেশ সরকার। পুরো বিষয়টি সমন্বয় করছেন মায়ামির বাংলাদেশ কনস্যুলার কনসাল জেনারেল।

আরও পড়ুন:

নিখোঁজের কয়েকদিন পর গেল সপ্তাহে একটি ব্রিজের নিচে সন্ধান মেলে জামিলের লাশের। একইসঙ্গে শিক্ষার্থী বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পুলিশ। অভিযুক্ত হিশাম সালেহকে নেয়া হয়েছে কারাগারে।

ইএ