দীর্ঘস্থায়ী সামরিক সহযোগিতায় রাশিয়ার সমর্থন চায় ইরান

রাশিয়া ও ইরান
রাশিয়া ও ইরান | ছবি: সংগৃহীত
0

তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফুয়াদ ইজাদির মতে, ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতার সম্পর্ক অত্যন্ত সুদূরপ্রসারী। আজ (সোমবার, ২৭ এপ্রিল) সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি রাশিয়া সফরে পৌঁছেছেন। সেখানে প্রেসিডেন্ট পুতিনসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইজাদি বলেন, ‘ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে যে পর্যায়ে থাকা প্রয়োজন, সেই স্তরে নেই। তাই আমি মনে করি, ইরান এ বিষয়ে রাশিয়ার সহযোগিতা পাওয়ার আশা করছে।’

আরও পড়ুন:

তিনি আরও উল্লেখ করেন, রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য দেশ। মাত্র কয়েক সপ্তাহ আগে বাহরাইন ও যুক্তরাষ্ট্রের আনা ইরানবিরোধী একটি প্রস্তাবের বিপক্ষে রাশিয়া ভেটো দিয়েছে। তাই ইরান নিশ্চিত করতে চায় যে রাশিয়া রাজনৈতিকভাবে তাদের পাশে থাকবে এবং নিরাপত্তা পরিষদের মতো জায়গাগুলোতে তাদের সহায়তা করবে।

ইজাদি যোগ করেন যে, ইরান-রাশিয়া সামরিক সহযোগিতা বহু বছরের পুরনো। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরান ধীরে ধীরে বুঝতে পারে যে, সামরিক প্রযুক্তির ক্ষেত্রে রাশিয়াই তাদের সবচেয়ে বড় সহযোগী হতে পারে।

এএইচ