মার্কিন আলোচকদের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

হাকান ফিদান
হাকান ফিদান | ছবি: সংগৃহীত
0

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আজ (রোববার, ২৬ এপ্রিল) মার্কিন আলোচকদের সঙ্গে ফোনে কথা বলেছেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

তুরস্ক দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শক্তিশালী কূটনৈতিক মাধ্যম হিসেবে কাজ করে আসছে। আঙ্কারা শুরু থেকেই এই সংঘাত নিরসনে একটি স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে।

আরও পড়ুন:

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যে বিমান হামলা চালিয়েছিল, তুরস্ক তার কঠোর সমালোচনা করে একে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে অভিহিত করেছিল। বর্তমান অচলাবস্থা কাটাতে তুরস্ক মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও ওমানের পাশাপাশি নিজেদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এএম