ফ্রান্সের বাজেটে ইরান যুদ্ধের আঁচ, বাড়তি খরচ ৩৬০ কোটি ইউরো

ফ্রান্সের অর্থমন্ত্রী রোল্যান্ড লেসকিউর
ফ্রান্সের অর্থমন্ত্রী রোল্যান্ড লেসকিউর | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যে চলমান ইরান সংকটের প্রভাবে ফ্রান্সের অর্থনীতিতে ৪ থেকে ৬ বিলিয়ন (৪০০ থেকে ৬০০ কোটি) ইউরোর বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) ফ্রান্সের অর্থমন্ত্রী রোল্যান্ড লেসকিউর এই তথ্য জানিয়েছেন।

ফরাসি রেডিও আরটিএলকে দেয়া এক সাক্ষাৎকারে লেসকিউর বলেন, ‘সংঘাত শুরুর পর থেকে বন্ডের ইল্ড বা সুদের হার অস্বাভাবিকভাবে বেড়েছে। এর ফলে সরকারের ঋণ নেয়ার খরচ অনেক বেড়ে গেছে এবং শুধু এই বাড়তি ব্যয়ের কারণেই বাজেটে অতিরিক্ত ৩ দশমিক ৬ বিলিয়ন ইউরোর চাপ তৈরি হয়েছে।’

অর্থমন্ত্রী জানান, এই আর্থিক সংকট মোকাবিলায় তিনি সরকারের কিছু নির্দিষ্ট খাতের ব্যয় স্থগিত রাখার পরিকল্পনা করছেন। তবে তিনি এটিও স্পষ্ট করেছেন যে, সরকার এখনই সরাসরি ‘বাজেট ছাঁটাই’ বা বড় কোনো কর্তন করবে না।

আরও পড়ুন:

এদিকে, ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) সন্ধ্যায় এক বিশেষ ঘোষণা দিতে যাচ্ছেন। ক্রমবর্ধমান জ্বালানি তেলের দামের কারণে সাধারণ গ্রাহক, বিশেষ করে যারা কাজের প্রয়োজনে নিয়মিত যানবাহন ব্যবহার করেন, তাদের আর্থিক চাপ কমাতে সরকার নতুন কিছু সহায়তা পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

উল্লেখ্য, ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের দাম ১০০ ডলার ছাড়ানো এবং লজিস্টিক খরচ বেড়ে যাওয়ার ফলে ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সের অর্থনীতিও এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।

এএম