ইরানে ইন্টারনেট ব্ল্যাক আউট ৫০তম দিনে

ইন্টারনেট বন্ধের সময় ১২০ ঘণ্টা ছাড়িয়েছে
ইন্টারনেট বন্ধের সময় ১২০ ঘণ্টা ছাড়িয়েছে | ছবি: সংগৃহীত
0

ইন্টারনেট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট নেটব্লকসের তথ্য অনুযায়ী, ইরানে সরকার-নিয়ন্ত্রিত ডিজিটাল অচলাবস্থা ৫০তম দিনে গড়িয়েছে।একটি বার্তায় নেটব্লকস জানায়, ইরানকে সাত সপ্তাহ ধরে বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে এবং সংযুক্ত সমাজের ক্ষেত্রে এ ধরনের অচলাবস্থা ‘অভূতপূর্ব’। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে সাধারণ নাগরিকদের উচ্চ ব্যয় করে সংযোগ সচল রাখতে হচ্ছে। এর মধ্যে স্যাটেলাইট ইন্টারনেট, যেমন স্টারলিঙ্ক ব্যবহারকারীরাও রয়েছেন, অথবা তাদের সংযোগ স্টারলিঙ্কের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন:

ইরানে স্টারলিঙ্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতি গিগাবাইট প্রায় ৬ ডলারে বিক্রি করা হচ্ছে—গড় মাসিক আয় যেখানে আনুমানিক ২০০ থেকে ৩০০ ডলারের মধ্যে, সেখানে এটি উচ্চমূল্য।

ইরানে স্টারলিঙ্ক ব্যবহার করলে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড হতে পারে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ অন্তত কয়েক শতাধিক ডিভাইস জব্দ করেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

এএম