প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
তবে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইরানি কর্মকর্তাদের ইসলামাবাদে পৌঁছানোর খবর ‘সম্পূর্ণ মিথ্যা’। ইরানের রাষ্ট্রায়ত্ত অন্য সংবাদমাধ্যমও এ ধরনের অস্বীকৃতির খবর প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্সের মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে। তার সঙ্গে থাকবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার। ইরানি আলোচকদের সঙ্গে ওমানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ২৮ ফেব্রুয়ারির হামলার আগে হওয়া পরোক্ষ পারমাণবিক আলোচনার তিন দফায় তারাও অংশ নিয়েছিলেন।


-320x167.webp)


