
যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে পাকিস্তানের কাছে ‘দাবি ও আপত্তি’ জানালো ইরান
যুক্তরাষ্ট্রের দেয়া বিভিন্ন প্রস্তাবের বিষয়ে তেহরানের সুনির্দিষ্ট দাবি এবং আপত্তিগুলো পাকিস্তানের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইসলামাবাদে চলমান কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে তিনি এই বার্তা পৌঁছে দেন। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট পাকিস্তানের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

যুদ্ধ নাকি সমঝোতা? আসিম মুনিরের সঙ্গে আরাঘচির বৈঠক
আট সপ্তাহ ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসানের লক্ষ্যে থমকে যাওয়া শান্তি আলোচনা পুনরায় সচল করতে তৎপরতা শুরু হয়েছে। এর অংশ হিসেবে আজ শনিবার ইসলামাবাদের জিএইচকিউতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তুরুস্কের সংবাদমাধ্যম টিআরটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসলামাবাদে সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই আরাঘচির; মাধ্যম হিসেবে পাকিস্তানকে চায় ইরান
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে বসার কোনো পরিকল্পনা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেই বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি। আজ শনিবার এক প্রতিবেদনে জানানো হয়, সংঘাত অবসানের বিষয়ে ইরানের প্রস্তাবগুলো পৌঁছে দিতে পাকিস্তান কেবল একটি ‘সেতু’ বা মাধ্যম হিসেবে কাজ করতে পারে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শান্তি আলোচনা: প্রস্তাব নিয়ে পাকিস্তানে আরাঘচি, আজ যাচ্ছেন কুশনার ও উইটকফ
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব নিয়ে আলোচনার জন্য গতকাল (শুক্রবার, ২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি বৈঠকের বিষয়ে পরস্পরবিরোধী সংকেতের মধ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

ইসলামাবাদ যাচ্ছেন জেডি ভ্যান্স, যুদ্ধবিরতির মেয়াদ ২৪ ঘণ্টা বাড়ালেন ট্রাম্প
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) সকালে ওয়াশিংটন থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে এই উচ্চপর্যায়ের সফরের প্রস্তুতি চলছে। ভ্যান্সের সঙ্গে প্রতিনিধিদলে থাকছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দ্বিতীয় দফা ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য ইসলামাবাদের চূড়ান্ত প্রস্তুতি
২০ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন; বন্ধ যান চলাচল
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তীব্র বাগযুদ্ধ চললেও পর্দার আড়ালে দ্বিতীয় দফা শান্তি আলোচনার চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। সব লক্ষণ ইঙ্গিত দিচ্ছে যে, আগামী শুক্রবারের আগেই ইসলামাবাদের ‘রেড জোন’-এ এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানে কূটনীতি ‘অপরিহার্য’: ইইউ
ইসলামাবাদে স্থগিত আলোচনার বিষয়ে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন। মধ্যপ্রাচ্যের সংঘাতে শান্তিচুক্তি খুঁজে পেতে কূটনীতি ‘অপরিহার্য’—এ কথা বলেছেন ইইউর পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনৌনি। বার্তা সংস্থা এএফপি বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে: গালিবাফ
ইসলামাবাদ আলোচনা শেষ হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদল—দাবি মার্কিন সূত্রের
‘সম্পূর্ণ মিথ্যা’ বলছে তেহরান
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় অংশ নিতে ইরানি একটি প্রতিনিধিদল গত রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃত করে পত্রিকাটি এ খবর দিয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।