দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা; যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা

লেবাননে ইসরাইলি হামলা
লেবাননে ইসরাইলি হামলা | ছবি: সংগৃহীত
0

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলার খবর পাওয়া গেছে। আল জাদিদ টিভির প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের বারাচিত শহরে ব্যাপক শেলিং বা গোলাবর্ষণ করেছে। খবর আল জাজিরার।

দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক এক মন্তব্যের পরপরই এ হামলার ঘটনা ঘটল। নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন যে, যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের মিত্রদের মধ্যে যে আঞ্চলিক যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তার আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।

অথচ এই চুক্তির মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এর আগে জানিয়েছিলেন যে, সংশ্লিষ্ট পক্ষগুলো লেবাননসহ সব জায়গায় অবিলম্বে যুদ্ধবিরতি পালনে সম্মত হয়েছে।

এএইচ