ট্রাম্প এক বার্তায় জ্যাকারিয়ার প্রশংসা করে তাকে শুরু থেকেই একজন অনুগত ও মেধাবী সমর্থক হিসেবে উল্লেখ করেন। আগামী সোমবার থেকে নতুন দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে জ্যাকারিয়ার। হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রশাসনের কার্যক্রম ও প্রেসিডেন্টের সাফল্য তুলে ধরা এবং সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব পালন করবেন তিনি।
নতুন প্রেস সেক্রেটারি নিয়োগের আগে ঘনিষ্ঠ সহযোগী ও বিদায়ী প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের সঙ্গে পরামর্শ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে জ্যাকারিয়াকে অভিনন্দন জানিয়ে তার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেন লিভিট।
কেটি জ্যাকারিয়া এর আগে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ এবং ট্রুথ সোশ্যালে জ্যেষ্ঠ বার্তা পরামর্শক হিসেবে কাজ করেছেন। পাশাপাশি ফক্স নিউজ ও নিউজম্যাক্সে নিয়মিত অতিথি বক্তা হিসেবেও তার পরিচিতি রয়েছে।
আরও পড়ুন:
রাজনীতিতে তার কর্মজীবনের সূচনা হয় ২০০৬ সালে, জর্জ ডব্লিউ বুশের প্রশাসন চলাকালে। সেসময় রিপাবলিকান ন্যাশনাল কমিটিতে ইন্টার্ন হিসেবে ওয়াশিংটনে কাজ শুরু করেন তিনি।
পরবর্তী সময়ে ট্রাম্পের নির্বাচনি প্রচারাভিযানে যুক্ত হন জ্যাকারিয়া। এছাড়া ক্যালিফোর্নিয়াভিত্তিক রক্ষণশীল সংগঠন ফিক্স ক্যালিফোর্নিয়ায় আইনি পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেন।
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে জ্যাকারিয়ার নিয়োগ ট্রাম্প প্রশাসনের জনসংযোগ ও গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সোমবার দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে তার কার্যক্রম কীভাবে এগোয়, এখন সেদিকেই নজর থাকবে।




