আরও পড়ুন:
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে দেশটির সামরিক জনসংযোগ কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, মঙ্গলবার ভোরে ড্রোনটিকে শনাক্ত করার পর ধ্বংস করা হয়। সামরিক সূত্রের দাবি অনুযায়ী, এটি ইরানের হাতে ভূপাতিত হওয়া ১৪৬তম ড্রোন।
উল্লেখ্য, নজরদারি এবং সুনির্দিষ্ট হামলার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত এই এমকিউ-৯ রিপার ড্রোনের প্রতি ইউনিটের নির্মাণ ব্যয় প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার।





