ইরান সরকারের এক্সে দেয়া পোস্টে আরাঘচির উদ্ধৃতি দিয়ে বলা হয়, অবকাঠামো, স্কুল ও হাসপাতালসহ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’ দেখা যাচ্ছে। তিনি এ বিষয়ে আঞ্চলিক ও বৈশ্বিক পক্ষগুলোকে পদক্ষেপ নিতে আহ্বান জানান।
এদিকে পরিস্থিতি শান্ত করতে ইসলামাবাদে পাকিস্তান, তুরস্ক, মিসর ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করছেন—এমন সময় আরাঘচির এই মন্তব্য এলো।





