ইরান যুদ্ধ শুরু করেনি, তবে ‘গুরুতর ক্ষতি’ হয়েছে: সরকারি মুখপাত্র

ফাতেমেহ মোহাজেরানি
ফাতেমেহ মোহাজেরানি | ছবি: সংগৃহীত
0

ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, ইরান যুদ্ধ শুরু করেনি। তবে এই যুদ্ধে দেশটি মানবিক ক্ষয়ক্ষতি এবং বেসামরিক ঘরবাড়ি ও অবকাঠামোর দিক থেকে ‘গুরুতর ক্ষতি’ হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তিনি বলেন, যেকোনো আলোচনা হলে ক্ষতিপূরণ ইরানের অন্যতম দাবি হিসেবে বিবেচনায় আসা উচিত। পাশাপাশি হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার—এসব বিষয়ও বিবেচনায় নেয়ার মতো গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

মোহাজেরানি বলেন, ‘আমরা একমাত্র টেকসই শান্তির দিকে এগোতে আগ্রহী।’

এএম