ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ছয় মার্কিন সেনার পরিচয় প্রকাশ

মার্কিন সেনাদের মরদেহ ফেরার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্যালুট
মার্কিন সেনাদের মরদেহ ফেরার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্যালুট | ছবি: সংগৃহীত
0

ইরাকে সামরিক জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে নিহত ছয় মার্কিন সেনাসদস্যের নাম প্রকাশ করেছে পেন্টাগন। গত (বৃহস্পতিবার, ১২ মার্চ) দুর্ঘটনার পর গতকাল (শনিবার, ১৪ মার্চ) তাদের পরিচয় জানানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিহতরা হলেন—মেজর জন অ্যালেক্স ক্লিনার (৩৩), অবার্ন, আলাবামা; ক্যাপ্টেন আরিয়ানা সাভিনো (৩১), কভিংটন, ওয়াশিংটন; টেক সার্জেন্ট অ্যাশলি প্রুইট (৩৪), বার্ডসটাউন, কেন্টাকি; ক্যাপ্টেন সেথ কোভাল (৩৮), মুরসভিল, ইন্ডিয়ানা; ক্যাপ্টেন কার্টিস অ্যাংস্ট (৩০), উইলমিংটন, ওহাইও; এবং টেক সার্জেন্ট টাইলার সিমন্স (২৮), কলম্বাস, ওহাইও।

পেন্টাগন জানিয়েছে, কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার ঘটনাটি শত্রু বা মিত্র বাহিনীর গুলিতে ঘটেনি। মধ্যপ্রাচ্য তদারককারী যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ‘ফ্রেন্ডলি এয়ারস্পেস’-এ দুই বিমানের জড়িত এক অনির্দিষ্ট ঘটনার পর বৃহস্পতিবার পশ্চিম ইরাকে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় জড়িত অন্য ট্যাঙ্কারটি নিরাপদে ইসরাইলে অবতরণ করে।

আরও পড়ুন:

এ দুর্ঘটনার ফলে অপারেশন এপিক ফিউরিতে যুক্তরাষ্ট্রের মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৩ জনে। অন্য সাতজন যুদ্ধে নিহত হয়েছেন। চলতি সপ্তাহের শুরুতে পেন্টাগন জানায়, প্রায় ১৪০ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন, তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।

এএম