যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানের কারাজে নিহত ৬, আহত ২১

তেহরানে বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে
তেহরানে বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে | ছবি: রয়টার্স
0

ইরানের আলবোরজ প্রদেশের কারাজ শহরের ফারদিস তেল ডিপোতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় অন্তত ছয়জন নিহত এবং ২১ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যমে আল-জাজিরায় এ তথ্য উঠে এসেছে।

স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে তাসনিম জানায়, নিহতদের মধ্যে আশপাশের বাড়ির বাসিন্দারাও রয়েছেন। ইরানের ৩টি তেলের ডিপোতে ইতিহাসের ভয়াবহ হামলার দাবি করেছে ইসরাইল।

আরও পড়ুন:

ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, শনিবার পুরো ইরানজুড়ে অন্তত ৩০টি তেল সংরক্ষণাগারকে হামলার লক্ষ্যবস্তু করা হয়। এছাড়াও, বৈরুতে আইআরজিসি'র এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইল।

এএম