ইরানি ড্রোন হামলায় পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে ক্ষতি: বাহরাইন

ইরানের পাল্টা আক্রমণের সময় কামিকাজে ড্রোনের আঘাতে বাহরাইনের ভবন ক্ষতিগ্রস্ত হয়
ইরানের পাল্টা আক্রমণের সময় কামিকাজে ড্রোনের আঘাতে বাহরাইনের ভবন ক্ষতিগ্রস্ত হয় | ছবি: সংগৃহীত
0

ইরানের ড্রোন হামলায় একটি পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্টে ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাহরাইন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা গেছে। তুরুস্কের সংবাদমাধ্যম তুর্কিয়া টুডে এই তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হামলায় বেসামরিক অবকাঠামো টার্গেট করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরান নির্বিচারে বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং ড্রোন হামলার পর একটি পানি লবণমুক্তকরণ প্ল্যান্টে ক্ষতি হয়েছে।

আরও পড়ুন:

বাহরাইনের ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এএম