সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কাটজ বলেন, ‘ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা যদি এমন কোনো নেতাকে নির্বাচন করে, যিনি ইসরাইল ধ্বংসের পরিকল্পনা চালিয়ে যাবেন, যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোকে হুমকি দেবেন এবং ইরানি জনগণকে দমন করবেন—তাহলে তার নাম বা তিনি কোথায় লুকিয়ে আছেন, তা বিবেচ্য হবে না; তিনি অবশ্যই হত্যার লক্ষ্যবস্তু হবেন।’
কাটজ আরও জানান তিনি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন—‘অপারেশন রোরিং লায়ন’-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এই মিশন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হচ্ছে।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আমরা আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে পূর্ণ শক্তি প্রয়োগ করে কাজ চালিয়ে যাব, যাতে ইরানি শাসনব্যবস্থার সক্ষমতা ধ্বংস করা যায় এবং ইরানি জনগণ যেন সে শাসনব্যবস্থাকে উৎখাত ও নতুন প্রশাসন প্রতিস্থাপনের পরিবেশ পায়।’
এর আগে খামেনিকে হত্যার হুমকি দেয়ার প্রেক্ষাপটে ইসরাইলের এই বক্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে।




