বিবিসির তথ্য, গতকাল স্থানীয় সময় (শনিবার, ২১ ফেব্রুয়ারি) তেহরানের শরিফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্যাম্পাসে মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় রাজতন্ত্রের পক্ষে স্লোগান দিলে খামেনি সমর্থকদের সঙ্গে তাদের হাতাহাতি ও সংঘর্ষ হয়। এছাড়াও, অবস্থান কর্মসূচি পালন করেছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আরও পড়ুন:
এদিকে, সরকার বিরোধী সমাবেশের খবর পাওয়া গেছে উত্তর-পূর্বাঞ্চলের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিবিসি আরও জানিয়েছে, সরকারের বিধিনিষেধের কারণে এসব কর্মসূচির বিস্তারিত তথ্য ও ছবি পাচ্ছে না আন্তর্জাতিক গণমাধ্যম।
এমন একটি সময়ে এ বিক্ষোভ হলো যখন পরমাণু ইস্যুতে চুক্তি করতে ইরানকে ক্রমাগত চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। পাশপাশি, প্রতিদিনই ইরানে হামলার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন ট্রাম্প।





